হাতে হাতে হাত ধরে চলরে মধুমাখা যীশুনাম বলরে । Hate Hate Hat Dhore Cholre Modhu Makha Jishu Naam Bolre
হাতে হাতে হাত ধরে চলরে
মধুমাখা যীশুনাম বলরে
মিলনের মন্ত্রে গেয়ে গান
সঙ্গসুখে ভরে মন প্রান
অন্যধরে হয় নাকো মিলরে
মধুমাখা যীশুনাম বলরে
স্বার্থপরতা যদি থাকে ভাই
মুখে যীশু নামে কোন লাভ নাই
যীশু যীশু বলে যারা তাঁরা নয়
প্রেমের বাঁধনে যারা এক হয়
মধুমাখা যীশুনাম বলরে ।
Comments
Post a Comment