হে পৃথিবীর লোক চিন্তা করো রে
হে পৃথিবীর লোক চিন্তা করো রে
যীশু যখন আসবে তোমরা কী করবে রে ।।
সমুদ্রেরই জল যেমন বয়ে চলে যায়
তোমাদেরই জীবন তেমনি চলে যায় ।।
পাঁচ কুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না
দরজা তবে বন্ধ হবে যেতে পারবে না ।।
বিশ্বাসী সব যাবে চলে কেউ তো রবে না
অবিশ্বাসী থাকবে পড়ে তারা যাবে না ।।
আমরা সবাই যাবো চলে স্বর্গেরই পথে
বাইবেল বলে তোমরা তখন বিলাপ করিবে ।।
Comments
Post a Comment