হরষিত মনে ভক্ত ক্রুশ কাঁধে লও । Horoshito Mone Vokto Krush Kandhe Lou
হরষিত মনে ভক্ত ক্রুশ কাঁধে লও ,
যে পথে গিয়াছে যীশু সেই পথে ধাও ,
ফিরি সবার দ্বারে দ্বারে ক্রুশ সঙ্গীত গাও ।
অপূর্ব ক্রুশের কথা সবারে শুনাও
প্রেমময়ের প্রেমফল পাপীরে বিলাও ।
নিজে মাতি যীশুর প্রেমে অপর মাতাও
আশাহীন সযতনে ক্রুশের কথা কও ।
ক্রুশে বিদ্ধ শান্তিরাজে , পাপীরে দেখাও ,
ক্রুশে প্রাণ ক্রুশে ত্রাণ ঘরে ঘরে গাও ।

Comments
Post a Comment