এসো যীশু হৃদয় মাঝে I Esho Jishu Hridoy Majhe
এসো যীশু হৃদয় মাঝে,দেব ভক্তি মালা ।
দূর হবে মোর চিন্তা ভাবনা,
জুড়িয়ে যাবে জ্বালা ।
কাঁদবো না আর আঁখি তুলে,
বাধব না ঘর ভাঙ্গন তীরে ।
হাত মিলাবো প্রভুর সনে,
এবার আমার পালা ।
দূর হবে.......................................।।
ভয় করি না দুখ ব্যথা,
প্রভু আমার হৃদাসনে ।
চরন তলে ছায়া পেয়ে,
কাঁদবো না আর দু নয়নে ।
সন্তান বলে কোলে তুলে,
সকল ব্যথা নাওগো তুলে ।
তুমি প্রভু এই দুনিয়ায়,
নিভাও পাপের জ্বালা ।
দূর হবে.......................................
Comments
Post a Comment