ঈশ্বর মানুষকে ভালবেসে । Isswor Manushke Bhalobeshe
ঈশ্বর মানুষকে ভালবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন
আমরা তাকে ক্রুশে দিয়েছি।
হায় হায়, কি যে ভুল করেছি
মোরা নিজের পাপে নিজে মরেছি।।
যিনি এত করুণা করে পুত্রের রুপ ধরে
নশ্বর পৃথিবীতে এলেন
যিনি মানুষের পাপরাশি নিজের স্কন্ধে লয়ে
শান্তির বাণী শোনালেন-
আমরা তাকে ক্রুশে দিয়েছি।।
যিনি রোগীকে সুস্হ করে মৃতকে জীবন দিয়ে
অন্ধের চোখ খুলে দিলেন
যিনি পাপীর হ্মমার তরে নিজের জীবন দিয়ে
রক্তের ধারা বহালেন-
আমরা তাকে ক্রুশে দিয়েছি।।
যিনি সকল ব্যথা ভুলে জীবনের দ্বার খুলে
আলোর সন্ধান দিলেন
যিনি পাপীকে ভালবেসে পাপের হ্মমা দিয়ে
মুক্তির দ্বার খুলে দিলেন
আমরা তাকে ক্রুশে দিয়েছি।।
Comments
Post a Comment