ঈশ্বর মানুষকে ভালােবেসে নিজ পুত্রকে পাটিয়েছিলেন । Isswor Manushke Valobeshe Nijo Putro ke Pathiyechilen
ঈশ্বর মানুষকে ভালােবেসে
নিজ পুত্রকে পাটিয়েছিলেন
আমরা তাঁকে ক্রুশে দিয়েছি
হায় হায় কি যে ভুল করেছি
মােরা নিজের পাপেই নিজে মরেছি
১ / যিনি এতাে করুনা করে পুত্রের রুপ ধরে
নশ্বর পৃথিবীতে এলেন
যিনি মানুষের পাপ রাশি
নিজের স্কন্ধে লয়ে শান্তির বানী শােনালেন
২ / যিনি রােগীকে সুস্থ করে
মৃতকে জীবন দিয়ে অন্ধের চোখ খুলে দিলেন
যিনি পাপীর ক্ষমার তরে নিজের জীবন দিয়ে
মুক্তির দ্বার খুলে দিলেন
৩ / যিনি সকল ব্যাথা ভুলে
জীবনের দ্বার খুলে আলাের সন্ধান দিলেন
যিনি পাপীকে ভালােবেসে পাপের ক্ষমা দিতে
রক্তের ধারা বহালেন
তিনি মৃত্যুকে জয় করেছেন
তিনি আমায় ভালােবেসেছেন
Comments
Post a Comment