ঈশ্বরের হােক গৌরব তার কীর্তিগুণে । Iswarer Hok Gaurab Tar KrittiGune
প্রশংসা প্রশংসা , ধরা শুনুক তার রব
প্রশংসা প্রশংসা , সবে করুক জয়রব
এস পিতার সনে পুত্রের মাধ্যমে
মগ্ন হয়ে গৌরব কর তার প্রেমে
১। ঈশ্বরের হােক গৌরব তার কীর্তিগুণে
জগতে প্রেম দিলেন নিজ তনয় দানে
নিজ রক্তে পাপের প্রায়শ্চিত সাধিলেন
আর জীবনের প্রবেশ পথ খুলে দিলেন ।
২। যে পূর্ণ পরিত্রাণ শশানিতে ক্রীত ।
ভক্তঞ্জনের নিকট তা প্রতিজ্ঞাত ।
পরম শত্রুও বিশ্বাসী হলে
যীশু ক্ষমা করেন তাকে সেই পলে ।
৩। মহৎ তার বাক্য , মহৎ তার কীৰ্ত্তি
আর যীশুতে আমাদের মহৎস্ফূর্তি
কিন্তু আরাে চমৎকার হয়ে যাবাে ।
যীশুর আগমনে তার দর্শন পাবাে ।

Comments
Post a Comment