জাগরে , জাগরে , জাগরে । Jagore, Jagore, Jagore
জাগরে , জাগরে , জাগরে
জাগ , জাগ , জাগরে খ্ৰীষ্টিয়ান ভাই
দিন তাের গেল চলে মিছা মিছি ধূলা খেলে
কাজ কর ত্বরা করে বেলা বেশী নাই ।
১।বাইবেল হাতে নিয়ে চলে এসাে যে
মুক্তির বারতা পায়নি কে ,
বল তার কাছে গিয়ে বাইবেল দেখিয়ে
ত্বরা প্রভু আসিবেন শাস্ত্রেতে পাই ।
২। নােহের কালে ছিল ভ্রষ্ট ধরা ,
প্লাবনে ডুবে মরে সব যে তারা ,
যীশুর আগমনকালে , ধরা যাবে পাপে জ্বলে
অগ্নি ও গন্ধকে , পুড়ে হবে ছাই ।
৩। খ্রীষ্টের আগমন অতি নিকটে
বাইবেলে যাহা আছে তাহা যে ঘটে ,
দুর্ভিক্ষ মহামারী— যুদ্ধ ভুরি ভুরি
বাঁচাতে প্রাণ আয় যীশুর ঠাই ।

Comments
Post a Comment