যে ক্রুশে গৌরব অধীশ্বর । Je Krushe Gaurab Odhishar

যে ক্রুশে গৌরব অধীশ্বর , বিসর্জন করেন কলেবর , 
সেই ক্রুশটি যখন করি ধ্যান , বিস্ময়ে মুগ্ধ হয় এ প্রাণ । 

মাের পার্থিব লভ্য মহীয়ান সকল লােষ্ট্রবৎ করি জ্ঞান , 
সব গর্বের উপর অনুক্ষণ অবজ্ঞা করি বরিষণ । 

হে প্রভাে প্রসাদ কর দান , খ্রীষ্ট রক্তে শ্লাঘা করুক প্রাণ । 
সেই রক্ত বিনা কিছুই আর , না শ্লাঘার বিষয় হোক আমার 

ঐ দেখ তাহার শির ও হাত , তার পায়ে কর দৃষ্টিপাত 
তা হইতে প্রেম ও দুঃখচয় মিশ্রিত হইয়া পতিত হয় । 

এই প্রেম ও দুঃখের বিমিশ্রণ , হয়েছে কি আর কদাচন ? 
এরূপ অমূল্য কন্টকময় , কিরীট কি কভু সজ্জিত হয় । 

এই বিশ্বমন্ডল সমুদয় , যদ্যপি আমার লব্ধ হয় , 
তা আমার পক্ষে ক্ষুদ্রতম উপহার বলি হয় গণন । 

অদ্ভুত ঐশিক প্রেম অপার , দাওয়া করে প্রাণ মন আমার 
মাের আত্মা জীবন সৰ্ব্বস্ব , করিতে চাহে নিজস্ব । 


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen