যীশু আমার! দেও প্রাণ বাঁচাইয়া । Jishu Amar Deo Prano Bachaiya
যীশু আমার! দেও প্রাণ বাঁচাইয়া,
প্রাণ বাঁচাইয়া, যীশু আমার!
যে পাপী তব চরণে আইসে
প্রভু! দেও তারে ‘মুক্তি পরাইয়া’.(2)
দীননাথ! হে অনাথের বন্ধু
হও প্রভু আমার, ‘পাপ মুছাইয়া’.(2)
নদী গভীর-নৌকা পুরাণ
প্রভু! দাও মোরে ‘পার করাইয়া’.(2)
তোমাতে হই আমি বিজয়ী
আশিস দাও প্রভু ‘শক্তি যোগাইয়া’.(2)
ভক্তকে প্রভু! স্মরণে রেখ
অন্তকালেও ভুলে না যাইয়া’(2)
Comments
Post a Comment