যীশু এস আমার অন্তরে । Jishu Aso Amar Antore
যীশু এস আমার অন্তরে
জুড়াব প্রাণ তােমারে হেরে ।
১। তােমার মােহন মূরতি হেরে
যাবে দুঃখ অন্তরে ।
২। আমার তাপিত প্রাণ শীতল হবে ,
পেলে তোমায় অন্তরে ।
৩। তােমার বিচ্ছেদে নরক যাতনা
ভােগে পাপী অন্তরে ।
৪। তােমার সহবাসে স্বর্গসুখ
হয় এই সংসারে ।
৫। যীশু তুমি যথা স্বর্গ তথা
এস আমার অন্তরে ।
Comments
Post a Comment