যীশু ডাকেন তােমায় । Jishu Daken Tomay
যীশু ডাকেন তােমায় যীশু ডাকেন তােমায়
স্নেহের দুটি হাত বাড়াইয়ে বারে বার
যীশু ডাকেন তােমায়
১ / দুঃখের দিবসে তিনি সান্তনা দেবেন জানি
অবিচল ভক্তি যার যীশুতে রয়
তাঁহার অসীম কৃপা সে নিত্য পায়
২ / অশ্রু মােছাবেন তিনি
করবেন নিজের চোখের মণি
ব্যাথার মেঘ যাবে যীশুরই দয়ায়
বিপদে তিনিই ত্রান করবেন তােমায়
৩ / চরম ব্যাথাতে তুমি মনের শক্তি হে স্বামী
মুক্তির উঝল তুমি এ ধরায়
বিলম্ভ না করে ত্রান করাে আমায়
৪ / সব রােগ আরােগ্যকারী
দুঃখশােক মােচনকারী
ভক্তি চিতে যারা ডাকে তাঁহায়
হবে সে পূর্ণ তাঁর স্নেহ দয়ায়
Comments
Post a Comment