যীশু কেমন পাপীর বন্ধু । Jishu Kemon Papir Bondhu
১। যীশু কেমন পাপীর বন্ধু
ভালােবাসেন আমার প্রাণ
নিঃসঙ্গ আক্রান্ত যখন
ত্রাতা হয়ে করেন ত্রাণ ।
হাল্লেলুইয়া কেমন ত্রাতা
হাল্লেলুইয়া কেমন মিত
ত্রাতা , সহায় , রক্ষক , প্রেমিক
সর্বদা সাথী নিশ্চিত ।
২। যীশু দুর্বলতায় দেন বল
তাতে নিই আমি আশ্রয়
ব্যর্থ হই পরীক্ষায় যখন
পরাক্রমে দেন বিজয় ।
৩। যীশু শােকে দেন সান্তনা
যখন দুঃখ হয় উত্তাল
যখন হৃদয় ভারাক্রান্ত
চিত্তকে করেন সবল ।
৪। যীশু প্রবল তুফান যবে
হন তিনি আমার রক্ষক
ঝড় আঁধারের ত্রাসে কাঁদলে
শুনতে পান আমার চালক ।
৫। যীশুনাথ অতুলনীয়
তাই করি তাকে স্বীকার
তিনি সকল দোষ ক্ষমিলেন
আমি তার তিনি আমার ।

Comments
Post a Comment