যীশু খ্রীষ্ট নাম গাওরে বদনে । Jishu Krishto Naam Gaore Bodone
যীশু খ্রীষ্ট নাম গাওরে বদনে
গাও রে বদনে , নাম লও রে বদনে ,
১। ( যে নাম ) যােগী - ঋষি মুনিগণ নাহি পায় ধ্যানে ,
যােগী ঋষিগণ রে , যােগী ঋষিগণ -২
যে নাম না পায় ধ্যানে রে -- ২
যীশু নাম নাম রে , যােগী ঋষিগণ -২ ।
২। ( ও ভাই ) হেন সুধাময় নাম নাহি ত্রিভুবনে ,
ত্রিভুবনে নাহি রে , এমন নাম সুধা -২
হৃদয় ভরে পিয় রে , যীশু নাম যীশু নাম সুধা -২
যীশু নাম নাম রে , সুধাময় নাম —২
৩। ( ও ভাই ) দুঃখ তাপ দূরে যায় এ নাম শ্রবণে ,
দুঃখ যায় দূরে রে , যীশু নাম শুনে —২
প্রাণ শীতল হবে রে —২
যীশু নাম নাম রে , মধুময় নাম —২ !
৪। ( এ নাম ) ধ্যান কর দিবানিশি শয়নে স্বপনে
হৃদে স্মরণ কর রে , দিবানিশি ও নাম -২
দিবানিশি স্মর রে , শয়নে স্বপনে
যীশু নাম নাম রে , দিবানিশি লও —২ ৷৷

Comments
Post a Comment