যীশু নম্রতা দাও মােরে । Jishu Nomrota Dao More
যীশু নম্রতা দাও মােরে ,
যেন মাটি হয়ে পাই তােমারে
করে যতন , তােমার মতন হ'ব নত , বাসনা মম অন্তরে ।
১। স্বর্গের ঈশ্বর হয়ে তুমি , এসেছিলে মর্ত্যভূমি
ক্রুশােপরে হ'য়ে নত , জগৎ স্বামী , প্রাণ দিলে পাপীর তরে ।
২। আমি কিন্তু ধূলিজাত , তবু গর্বিত সতত ,
প্রাণ মাের ওষ্ঠাগত , তবু স্ফীত , চিত্ত মম অহংকারে ।
৩। একি দেখি কুলক্ষণ , সতত উদ্ধত মন ,
অসার তৃণ সমান , তুচ্ছ জ্ঞান , করি সতত অপরে ।

Comments
Post a Comment