যীশু প্রাণ দিলেন , প্রেমে বাঁচালেন । Jishu Pran Dilen, Preme Bachalen
১।পাপের গভীর সাগরে ডুবেছিলাম যবে-
ভুবি ভাসি তলিয়ে যাই আশাহীন হয়ে
প্রভু যীশু তারিলেন শুনি মাের আর্তনাদ
তুফানের মধ্য হতে আমি আজাদ ।
ধূয়া - যীশু প্রাণ দিলেন , প্রেমে বাঁচালেন ..
ক্রুশে আপন প্রাণ দিয়ে মােরে বাঁচালেন ।
২।মাের মন ও জীবনভাের দেহ আর মাের
আনি পদতলে তার করি গৌরব গান ,
গভীর সিদ্ধ প্রেমেতে বাঁধিলেন মােরে
আমিও প্রেম বিশ্বাসে সেবিব তারে ।
৩।পাপে ডুবে রয়েছ তাকাও যীশু পানে
যীশু তােমায় বাঁচাবেন মৃত্যুর ঢেউ হতে
যিনি প্রকৃতির প্রভু তাকে সবায় মানে
পরিত্রাণ লয়ে তুমি রও সাবধানে

Comments
Post a Comment