যীশু শুধিলেন মম ঋণ - দায় । Jishu Sudhilen Momo Rin-Day
১। কি স্পষ্ট শ্রুত হয়
খ্রীষ্ট যীশুর মধুর রব ।
তা শুনি কর্ণদ্বয় ।
সুখ ভুঞে অসম্ভব ।
২। হাঁ , বটে তব বল
সামান্য অতিশয় ,
না দশে তাহে ফল
নিষ্ক্রিয় রয় ।
ধূয়া- যীশু শুধিলেন মম ঋণ - দায়
পাপের সিঁদুর কলঙ্ক
তার রক্তে ধুয়ে যায় ।
৩ । হে দুবর্বল সন্তান
রও জাগ্রত প্রার্থনায় ,
দেও আমায় তব প্রাণ ,
বলিষ্ঠ হবে তায় ।
৪ । হায় এখন দেখি নাথ
যে তব রুধিরে
হয় তাবৎ রােগ নিপাত
পাই মুক্তি অচিরে ।
৫। কুষ্ঠীর যে চিহ্ন গায়
তা সম্যক শােধন হয় ,
আর পাষাণ চিত্ত তায় ।
হয় কোমলতাময় ।

Comments
Post a Comment