যীশু তােমা ছাড়ি আমি কোথা যাব ? । JIshu Toma Chari Ami Kotha Jabo?
( যীশু ) তােমা ছাড়ি আমি কোথা যাব ?
( হেন ) গুণনিধি আর কোথা পাব ?
১। বন্ধু তােমা সব প্রাণ প্রিয়তম ,
খুঁজি দেশে দেশে কারে নাহি পাব ।
২। নিজ প্রাণ দিয়াছ প্রাণ বাঁচায়েছ
ক্রুশ মৃত্যুগুণে স্বর্গধামে যাব ।
৩। তব রক্ত স্রোত বহে অবিরত ,
তাহে পাপ প্রাণ আমি ধূয়ে লব ।
৪। পরিত্রাণ পেয়েছি , প্রাণে বাঁচিয়াছি ,
আমি যুগে যুগে তব গুণ গাব ।
৫। যাব ঘরে ঘরে ফিরি দ্বারে দ্বারে
মধুমাখা নাম সকলে বিলাব ।

Comments
Post a Comment