যীশু তোমায় ভালবেসছি । Jishu Tomay Bhalobasechi
যীশু তোমায় ভালবেসছি , প্রভু তামায় জীবন দিয়ছি
আমি পাপের পথে আর , ফিরব না কোণ দিন (২)
আসে সমুখ পানে যদি তুফান ভারী
যেন তোমার নামেতে পার হতে পারি
আমি তোমারই নাম ধরে বেয়ে যাব ,
জীবন তরণী একদিন
রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে
পথ হারাই নাকো কভু সকল কাজে (২)
আমি এমনি করে যেন পার হয়ে যাই ,
জীবন সাগর একদিন
যদি মরণ আমার কভু সামনে আসে
আমি জানবো তুমি তা প্রভু রয়েছো পাশে(২)
আমি এমনি করেই যেন পার হয়ে যাই
জীবনে বাকী কটা দিন
Comments
Post a Comment