যীশুকে বল , যীশুকে বল । Jishuke Bolo, Jishuke Bolo
১ । ক্লান্ত হও কি হৃদয় ভারাক্রান্ত ? যীশুকে বল যীশুকে বল ,
গত সুখের তরে কি শােকার্ত ? যীশুকে বল ত্বরায় ।
ধূয়া- যীশুকে বল , যীশুকে বল তিনি তাে বন্ধু পরম ,
নাই অন্য তােমার হেন ভাই কি বন্ধু , যীশুকে বল ত্বরায় ।
২ । অশ্রুধারায় স্রোত কি মুখে বহে ? যীশুকে বল , যীশুকে বল ,
গােপনীয় পাপ কি তােমায় রহে ? যীশুকে বল ত্বরায় ।
৩। হেরি দুঃখের মেঘ কি প্রাণ শঙ্কিত ? যীশুকে বল , যীশুকে বল
কল্যের বিপদ কি মন হয় ব্যস্ত ? যীশুকে বল , যীশুকে বল ।
৪। মৃত্যুর চিন্তায় হয় কি মন দুঃখিত ? যীশুকে বল , যীশুকে বল ,
যীশুর আগমনে কি চিন্তিত ? যীশুকে বল ত্বরায় ।

Comments
Post a Comment