যীশুর শােণিত - স্রোত বহিছে অবিরত । Jishur Sonite Srote Bohiche Obiroto
যীশুর শােণিত - স্রোত বহিছে অবিরত ,
তারিতে আমার মত পাপীরে ।
১ । আমি শুনলাম যীশুর স্বর , হও পাপী পরিস্কার
ডুব ডুব রে আমার ক্রুশ রুধিরে ।
২। আমি সে স্বর শুনে ডুবিলাম ততক্ষণে ,
যীশুর সর্বপাপহারী স্রোত মাঝারে ।
৩। মরি এ কিরে চমৎকার , পাপী হয় পরিস্কার
এল স্বর্গ সুখ নরকসম অন্তরে ।
৪। গাবে অপূর্ব ক্রুশ গান , সর্বদা মম প্রাণ ,
আমি জপিব যীশুর ক্রুশ অন্তরে ।

Comments
Post a Comment