যীশুর ভালােবাসা যে অসীম ভালােবাসা অন্তবিহীন , ভালােবাসা অপরিমেয় / Jishur Valobasa je Ashim Valobasa Ontobihin
যীশুর ভালােবাসা যে অসীম
ভালােবাসা অন্তবিহীন , ভালােবাসা অপরিমেয়.
ভালােবাসা চিরস্থায়ী
অকৃত্রিম স্নেহদানে, মহীয়ান পিতারে জানাই
ধন্যবাদ শতকোটি ভক্তি প্রনাম
যীশুর ভালােবাসা .........
প্রভুরে আমি ভুলে গেলেও
তাঁর স্নেহপাশ ছেড়ে গেলেও
সান্তনা সদা তাঁর দয়াময় প্রভু
সতত ব্যকুল মতাবেগ
আমি যে তাঁর বড়ই আদরের
মা আমায় ভুলে গেলেও
এ জগৎ আমায় ঘৃনা করলেও
মেষপালক আমার মেষপাল হতে
ব্যকুলিয়া সদা খোঁজে
আমি যে তাঁর বড়ই আদরের ।
Comments
Post a Comment