জগতের জ্যোতি হে যীশু খ্রীষ্ট দেওগাে আমারে আলাে । Jogoter Jotti Hai Jishu Kristo Deogo Amare Alo
জগতের জ্যোতি হে যীশু খ্রীষ্ট
দেওগাে আমারে আলাে ।
আঁধারে রয়েছি , প্রাণে তুমি মোর
প্রেমের প্রদীপ জ্বালাে ।
ভাবি কতবার লইব শরণ
প্রভুর চরণ তলে ,
ছুটে চলি তবু বাসনার টানে
ভাসি শেষে আখিজলে ।
পৃথিবীর পথে , আছে প্রলােভন
ভােলে যে নিয়ত এ অবােধ মন ,
ক্রুশের আলােকে দূর কর মম
গােপন কামনা কালাে ।
ভুলের ফসল তুলিব না আর
তাইত এসেছি কাছেতে তােমার
হে জ্যোতির্ময় মাের মাঝে তব
করুণা - কিরণ ঢালাে ।

Comments
Post a Comment