কান্দি একা একা নদীর কূলে | Kandi Aka Aka Nodir Kule
কান্দি একা একা নদীর কূলে
দেখি ঘাটে তরী নাই
আমার সঙ্গের সাথী ছিল যারা
কেহ আমার সঙ্গে আসে নাই
চারিদিকে আন্ধার দেখি
সকলে দিয়াছে ফাকিঁ গো
কান্দি একা একা ঘোরা ফেরার
আমার বন্ধু বান্ধব কেহ নাই
পই আমা আরও সংসার
ভেবেছিলাম সবই আমার গো
আমি সব দিযাছি তাদের জন্য
আমার হাতে কিছুই রাখি নাই
ওপারের ঐ যাএী যারা
একে একে পাড় হয় তারা গো
মাঝি কড়ি ছাড়া পার করে না
আমার হাতে কানাও কড়ি নাই
ভিক্ষার ঝুলি কান্ধে লয়ে
ঘুরি ভক্তের দ্বারে দ্বারে গো
আমায় ভিক্ষা দিয়ে দাও পার করে
আমি এপারের মানুষ ওপারে যাই
যোহন কান্দে নিরবধি
পাড় করো হে দরদী গো
আমি সম্বল ছাড়া কাংগাল একজন
আমার পাড়ে যাওয়ার সাধ্য নাই.
Comments
Post a Comment