খ্রীষ্ট করেন পরিত্রাণ নরে । Khristo Koren Poritran Nore
১। খ্রীষ্ট করেন পরিত্রাণ নরে , হৃদয়ে করে বিশ্বাস ,
ভয় দুঃখ গেল দূরে বহিছে জীবন শ্বাস
ধূয়া— ধন্য ত্রাণকর্তা এড়ালাম পাপ দণ্ড ,
তুমি পুনর্জন্মদাতা প্রণমি পদে তব ।
২। ছিল না আশা স্বর্গেরই , ছিলাম এক মহাপাপী ।
যীশুর কথায় বিশ্বাস করি , পেলাম পরিত্রাণ আমি ।
৩। আমারে জীবন দিতে মরিলে ক্রুশােপরে ,
পেয়েছি নিস্কৃতি তবে যীশু তব মরণে ।
৪ । ‘ যে বিশ্বাস করে আমাতে সে পায় অনন্ত জীবন ’
যীশুর এই কথা মতে পেলাম অনন্ত জীবন ।
৫। আমার এই অনন্ত জীবন শয়তান লইতে নারে ,
যা গচ্ছিত রেখেছেন যীশু আপন বক্ষ মাঝে ।

Comments
Post a Comment