খ্রীষ্ট শরীর আত্মার চিকিৎসক । Khristo Sorir Attar Chikitsok
১ । খ্রীষ্ট শরীর আত্মার চিকিৎসক , প্রাণ শীতলকারী যীশু
শােক ব্যথা , দুঃখ বিনাশক , প্রেমসুধাপূর্ণ যীশু ।
ধূয়া — মধুর নাম দূতগণে গায় , মধুর নাম মর্ত্ত জিহায় ,
মধুর সঙ্গীত এ ধরায় যীশু প্রাণের যীশু ।
২ । পাপ তাপ সব করেন বিমােচন , পাতকীর বন্ধু যীশু
দেন দীনে স্বর্গ নিকেতন , স্বৰ্গনাথ প্রভু যীশু ।
৩। আজ শুন তাহার নিমন্ত্রণ , ডাকিছেন তােমায় যীশু
পরিত্রাণ লয়ে অনুক্ষণ , দাঁড়ায়ে আছেন যীশু ।
৪। হােক তােমার স্তব হে বলিমেষ , হে বিশ্বাস পাত্র যীশু
তােমার ঐ নামের গুণ অশেষ , প্রাণ ভালবাসে যীশু ।
৫। হয় দেহ যবে বিসর্জন , হেরিব নেত্রে যীশু
করিব তাহার সংকীৰ্ত্তন , জয় যীশু প্রাণের যীশু ।

Comments
Post a Comment