কিছুই না রহুক প্রভু কিছুই না রহুক । Kichui Na Rohuk Prabhu Kichui Na Rohuk
কিছুই না রহুক প্রভু কিছুই না রহুক
তােমার আমার মাঝে কিছু না রহুক ।
আমায় দেখাও তব গৌরব , টানহে নিকটে তব ,
শুনাও তােমার প্রেমের রব , আর কিছুনা রহুক ।
যেন তােমার মৃদুস্বর , আমি শুনিতে পাই নিরন্তর ,
তাই জগতের কলস্বর , কিছু না রহুক ।
আমার ভকতি প্রীতি সম্বল , প্রার্থনা কি চক্ষুর জল
এ সবের অহংকার , কিছু না রহুক ।
মনে সন্দেহ কি অবিশ্বাস , চিন্তা ভীতি কিংবা ত্রাস ,
আলস্য কি অবহেলা কিছুনা রহুক ।
তুমি হও আমার উচ্চ আশা , হও আমার ভালবাসা ,
যীশু বই মাের ত্রিভুবনে , কিছু না রহুক ।

Comments
Post a Comment