কবে এ হৃদয় নাথ । Kobe E Hridoy Nath

১। কবে এ হৃদয় নাথ , একেবারে তােমার হবে । 
তব ইচ্ছায় মম ইচ্ছা , সমভাবে মিলে যাবে । 
অবাধ্যতা অবিশ্বাস , নিঃশেষে হবে বিনাশ 
ঘুচিবে ভবের ত্রাস , পাপ তৃষ্ণা দূরে যাবে । 

২। ক্রুশরূপ সর্বক্ষণ করিব হে নিরীক্ষণ , 
ভুলে এ পােড়া নয়ন , পাপ - মূৰ্ত্তি না হেরিবে । 
শুনিবে তব বচন , নিরন্তন এ শ্রবণ , 
তব পদ আলিঙ্গন করে প্রাণ সুখী হবে । 

৩। সুখী কিম্বা দুঃখী হই , তাতে মম ক্ষতি নাই , 
তব ইচ্ছা পূর্ণ চাই , আমাতে সম্পূর্ণভাবে । 
তােমাতে মম অন্তর , দয়া করি পূর্ণ কর , 
স্বার্থ ভাব দূর কর , নাশ পাপ ইচ্ছা সবে ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen