ক্রুশের কাছে যাব যেন ক্ষমা পাই । Krusher Kache Jabo Jeno Khoma Pai
ক্রুশের কাছে যাব
যেন ক্ষমা পাই
মহা পাপীর তরেও
সেথা আছে ঠাই ।
অনন্ত প্রেম লয়ে ,
সেথা প্রভু জেগে রয়
তার মধুর পরশেতে
মরু বিতান হয় ।
সেই বিশ্রাম জলের ধারে ,
প্রভু ডাকেন বারে বারে
পরিশ্রান্ত জনে চল সেথা যাই
তার ক্ষমার মাধুরীতে
হবে জীবন ভরে নিতে
এমন পরম সাথী
কোথাও যে আর নাই ।
Comments
Post a Comment