ক্রুশেতে ক্রুশেতে প্রথম দীপ্তি পেলাম । Krushete Krushete Prothom Dipti Pelam
হায় আমার মহান ত্রাতা কি
যাতনায় মরিলেন ?
মাের ন্যায় এমন কীটের লাগি
কি ভাবনা ভাবিলেন ?
ধুয়া- ক্রুশেতে ক্রুশেতে
প্রথম দীপ্তি পেলাম
সেথা পাপের বােঝা হয়েছে বিলীন ,
বিশ্বাসে সেথায়
আমি দৃষ্টি পেলাম
আর মহানন্দে যাপি প্রতিদিন ।
আমার দোষের ফলে কি ক্রুশে
তিনি কাতর হন ?
অপূর্ব অনুকম্পা যে
এ প্রেম যে অচিন্তন ।
লুকায় রবি আপন জ্যোতি
তমশা আড়ালে
সৃষ্ট মানবের পাপ লাগি
স্রষ্টার মরণকালে ।
অশ্রুধারা শােধিতে না পারে
প্রেমের এই ঋণ
কেবল আপনা দিতে পারি
তাহাই লও হে স্বামীন ।

Comments
Post a Comment