মনের আনন্দে আজি ডাকি তােমারে । Moner Anonde Aj Daki Tomare
মনের আনন্দে আজি ডাকি তােমারে ,
ওহে যীশু দয়াময় , যারা তােমার দয়া পায়
তারা ধন্য হয় এই সংসারে ।
১। আমার নয়নের জল , তুমি কখন এসে মুছে দিলে
আমি জানি না দয়াল
এখন যে দিকেতে চাই , সুখের কূল কিনারা নাই ,
সংসার ভরা সুখের জোয়ারে ।
২। আমার জীর্ণ তরী - মাঝে কখন এসে দাঁড়ালে হে
তুমি ভবের কাণ্ডারী , ,
এখন নাই আর কোনও ভয় , ঐ যে সামনে দেখা যায়
তােমার সােনার পুরী অদূরে ।
৩। শুনি চারিদিকে , তােমার মধুর নামের মঙ্গলধবনি
কেবল থেকে থেকে
আমি ভরিয়া পরাণ গাব যীশু নামে গান ,
বড় আশা আছে অন্তরে ।
৪। করি এই প্রার্থনা তুমি থেকো সদা হৃদয় মাঝে
দয়াল দূরে যেওনা
আমার নাই সাধন ভজন , দিও নিজগুণে চরণ
চরণ ছাড়া করােনা মােরে ।
Comments
Post a Comment