মাের প্রাণ মন তােমাকেই প্রভু । Mor Pran Mon Tomakei Prabhu
মাের প্রাণ মন তােমাকেই প্রভু
করেছি সমর্পণ
তুমি এসে বস আলাে কর মম ,
হৃদয় সিংহাসন ।
তুমি এলে যবে , অমানিশা মাের
দেখিবে নয়ন উজ্জ্বল ভোের ।
শ্রবণ আমার শুনিবে তােমার ,
মধুর সম্ভাষণ ।
এ জীবন মম আজি হতে প্রভু
হবে তব অনুগামী
আর কোনদিন ওগাে প্রিয়তম
দূরে নাহি যাব আমি ।
মিছে পথে পথে , ঘুরিবাে না তাই
তব কাছে প্রভু আশ্রয় চাই ;
তােমার অভয় চরণে আমারে ।
রাখিও অনুক্ষণ ।
Comments
Post a Comment