নাথ দাও , প্রেম দাও । Nath Dao Prem Dao
নাথ দাও , প্রেম দাও
তব প্রেমবারি দানে পিপাসা মিটাও
তােমার শ্রীমুখ দেখব বলে , দয়াল কত আশা প্রাণে খেলে ,
রেখেছি হৃদয় খুলে , আসি প্রাণ জুড়াও ।
মােদের অভাব আছে যত , দয়াল নয় তাে তােমার অবিদিত ,
প্রদান আশীর্বাদ , অভাব পুরাও ।
অন্ধকারময় জীবন পথে , দয়াল থাক সদা তুমি সাথে ,
হাতখানি ধরে হাতে ধীরে লয়ে যাও ।

Comments
Post a Comment