নাথ কেমন সুরবে ডাকিছে পাপীরে । Nath Kemon Sure Dakicho Papire
১ । নাথ কেমন সুরবে ।
ডাকিছে পাপীরে ,
করিতে তারে পরিস্কার
অমূল্য রুধিরে ।
২ । এ দুর্বল পামরে
দাও তুমি কত বল ,
আর তব রক্তে ধৌত হয় ।
মাের কলঙ্ক সকল ।
ধূয়া- পাপী আমি হে
আসি তব ঠাই
কর ধৌত আমারে
ঐ রক্তে দয়াময় ।
৩। সুমধুর আহ্বানে
ডাকিছ আমারে ,
সম্পূর্ণ বিশ্বাস , সিদ্ধ প্রেম
ও শান্তি দিবারে ।
৪। যে শুভ কাৰ্য্যটি
অন্তরে সাধিত হয় ।
তা যীশু করেন আপনি
বিনাশি পাপচয় ।
৫। ভক্তগণ সকলে
হৃদয়ে সাক্ষ্য পায় ।
যে , অঙ্গীকারের বস্তু সব
বিশ্বাসে পাওয়া যায় ।
৬। কি দয়া চমৎকার
কি রক্তের গুণ অশেষ
কি গৌরবযুক্ত যীশু নাম
কি ধন্য হত মেষ ।
Comments
Post a Comment