নন্দিত মনে প্রভুর ভবনে । Nondito Mone Prabhur Bhobone
নন্দিত মনে প্রভুর ভবনে
মিলেছি সকলে এসে
কণ্ঠে মােদের আনন্দ গান
এ শুভ যাত্রা শেষে ।।
প্রভুর আলয়ে এসেছি সবাই
তারি মন্দিরে কোন ভেদ নাই ।
মিলনের সুর বারে বারে তাই
প্রাণের মাঝারে মেশে ।
মহান প্রভুর ওঠে স্তব গীতি
পূণ্য এ গৃহ তলে ।
তাঁরই নামে মােরা করি বন্দনা
একতনে দলে দলে ।।
ঝরুক হেথায় হে শান্তিরাজ
শান্তির ধারা সবাকার মায় ।
তােমারি আশীষ নিব শিরে আজ
দিবে যাহা ভালবেসে ।।
Comments
Post a Comment