ওগাে আমার প্রাণের প্রভু । Ogo Amar Praner Prabhu
ওগাে আমার প্রাণের প্রভু
তােমার গান শুনতে দাও
জীবন বীণায় নতুন কোরে
সে গান আমায় গাইতে দাও ।
মরুর বুকে কুসুম ফোটে
তােমার মধুর সুরে
দুঃখীজনের দুঃখ দহন
যায় চলে যায় দূরে ।
যে গান ঢালাে পাখীর বুকে
সে গান বাজাও দুঃখে সুখে
সেই গানেরই পরশেতে
নতুন করে জাগিয়ে দাও ।
জানিনা এ জীবন কবে
তােমার সুরে ভরে রবে
ওগাে আমার তৃষা হরণ
এই তিয়াসা মিটিয়ে দাও

Comments
Post a Comment