ওগো যীশু যাও না দেখ এই দুনিয়ার হাল
ওগো যীশু যাও না দেখে
এই দুনিয়ার হাল।।
এরা অকাজ করে সাধ মিটিয়ে।।
তোমার সাথে রাখে
তাল গো রাখে তাল।।
এরা বড়দিনে র্গীজায় আসে
সেজে গুজে দামি বাসে।।
এরা মুখে ফোঁটায় ভক্তের হাসি।।
ভোলামন ওরে মন
অন্তরেতে জঞ্জাল।।
এরা কথায় তোমায় ভালোবাসে
কাজে তোমায় ক্রশে গাঁথে।।
এরা ভক্ত বেশে শত্রু তোমার
বড়ই এরা ধড়িয়াল।।
প্রভু দাও সুমতি সবার প্রাণে
কর ক্ষমা নিজ গুনে।।
এদের ছল ছাতুরি দাও ঘুঁচিয়ে।।
ভোলামন ওরে মন
তোমার প্রেমে কর মাতাল।।
Comments
Post a Comment