ঐ যীশু নাম কর সুধাপান । Oi Jishu Naam Koro Sudhapan
পাপ মহাব্যাধি , দূর কর যদি , যীশু নাম গুণ গাওরে ,
গাও পাপী নরে , সুমধুর স্বরে , শান্তি পাবে অন্তরে ।
১। ঐ যীশু নাম কর সুধাপান ,
পাপীর তাপিত প্রাণ শীতল হবে
ঐ সুধার ভাণ্ডকরিয়ে খণ্ড অমৃত সুধা পিয়রে ।
২। যীশু পাপীর জীবন , হৃদে কর ধারণ ,
ঐ নাম দিবানিশি বল সবে
তিনি তােমারে আমারে সংসার মাঝারে
তারিবেন যত পাপীরে ।
৩ । প্রভু দয়া করে এই নরের তরে ,
দীনহীনের বেশে , ভবে এসে ,
এসে ভুবন মাঝে শান্তি রাজে
প্রেমে মজে ডাকেন তােমারে ।

Comments
Post a Comment