পরিত্রাণ চাহ যদি । Poritan Chaho Jodi
১। পরিত্রাণ চাহ যদি ,
মান মান এই কথা ,
যীশুতে বিশ্বাসী হলে
সত্যই ঘুচে মনের ব্যথা ।
২। যদি বল কি দেখিয়ে
তাতে বিশ্বাসিব গিয়ে
আছে আছে চিহ্ন আছে ,
হাতে পায়ে তার পেরেক গাঁথা ।
৩ । রাজা রাজা বল তারে ,
তার কি সােনার মুকুট আছে ?
আছে আছে মুকুট আছে ।
সােনার নয় তা কাটায় গাঁথা ।
৪। কেমন জানিব আমি
আমায় ডাকিতেছেন তিনি ?
ক্রুশে প্রসারিত বাহু
ডাকিছে আমারে তথা ।
৫। লোকে তাঁরে বিশ্বাস করে
কি ফল লভে এ সংসারে ?
পরকালে নিত্য সুখ ,
যদিও ক্রন্দন হেথা ।
৬। মহা দুরাচারী আমি ,
আমায় কি তারিবেন তিনি
সত্য সত্যই তারবেন তিনি
একথার নাহি অন্যথা ।

Comments
Post a Comment