প্রভু যীশুর মত ভাই আর কেহ নাই । Prabhu Jishur Moto Bhai Ar Keho Nai
প্রভু যীশুর মত ভাই আর কেহ নাই ( ২ )
পাপীর তরে ক্রুশের পরে ,
যীশু দিলেন প্রাণ ( ২ ) ।
১। ভব নদী ভারি দুস্তর পাড়ি ,
তার নামে ভাই চালাও তরী ,
নামের বৈঠা বাহিয়া চল ।
যীশু করবেন পার ( ২ ) ।
২। যীশু পরম দয়ালু করুণাময় ,
তার করুণার সীমা নাই , সীমা নাই
পাপীর তরে ক্রুশের পরে ,
যীশু দিলেন প্রাণ ( ২ ) ।
৩। যে জন ডাকে যীশু নামে ,
সে জন যাবে অমর ধামে ,
থাকিবে সেখানে অমর হয়ে
প্রভুর যীশুর ঠাই ( ২ ) ।
Comments
Post a Comment