প্রভু তােমার করুনায় ধন্য হলাম । Prabhu Tomar Korunay Dhonno Holam
প্রভু তােমার করুনায় ধন্য হলাম
প্রভু তােমার আশীর্বাদ মাথায় নিলাম(২)
তুমি যে বানী দিয়ে গেছে বিশ্বজনে
সে বানী ছড়াবাে মােরা শপথ নিলাম
১ / আজি অন্তরে সে ব্যাথা পাই যে সাড়া
যে ব্যাথা সয়েছিলে তুমি নিরবে
তাই মুক্তির সূর্য তুমি যে যীশু
তােমার আলােয় মােরা মুক্তি পেলাম ।
২ / আজি পুন্য যজ্ঞে নিজে আহুতি দিয়ে
পবিত্র করে গেছ এই ধরনী
তাই সব পাপ সব ভেদ ভুলে গিয়ে
মহান ধর্মে মােরা দীক্ষা নিলাম
Comments
Post a Comment