প্রাণের প্রিয় যীশু হে , তব ক্রোড়ে দেও আশ্রয় । Praner Priyo JIshu Hai Tobo Krore Deo Ashroy
১ । প্রাণের প্রিয় যীশু হে , তব ক্রোড়ে দেও আশ্রয়
যখন তুফান সম্মুখে , দেখি ভীষণ অতিশয় ,
লুকাও আমায় ভ্রাতা হে , যাবৎ ঝড় না চলে যায় ,
তােমা বিনা কেমনে বাঁচে বল অসহায় ?
২ । নাহি মম আর আশ্রয় , দিলাম তােমায় মনপ্রাণ ,
ছেড়াে নাকো দয়াময় , দুঃসময়ে কদাচন ,
যত ভার সব তােমাতে করিতেছি সমর্পণ ,
তব পক্ষ - ছায়াতে কর মােরে সংগােপন ।
৩। কত রুগ্ন স্বাস্থ্য পায় , অন্ধ চলে সুপথে ,
খঞ্জ কেমন দৌড়ে যায় তােমার দয়াতে
'ধার্মিকতা ’ তােমার নাম , আমি কিন্তু ধর্মহীন ,
তুমি সত্য কৃপাময় , পাপে মম মন মলিন ।
8 । ঢাকিবারে আমার পাপ প্রচুর দয়া তােমাতে ,
শান্তি স্রোতে মনস্তাপ শীতল কর দয়াতে ,
তুমি জীবন - প্রস্রবণ বই আমার হৃদয়ে ,
থাকে যেন প্রাণ ও মন শুদ্ধ সব সময়ে ।

Comments
Post a Comment