প্রভু তুমি এসো এসো আমাদের অশান্ত মনের মাঝারে
প্রভু তুমি এসো এসো আমাদের
অশান্ত মনের মাঝারে
তোমারই দেয়া শান্তি মুছে দিক
মনের এই হতাশারে
তুমি এসে হাত ধরো
আমাদেরই সাথে চলো
আমরা সবাই পাপী তাপী
ভালোবেসে তুমি কথা বলো
আজ নিচ্ছি আমরা শপথ
ছাড়বো সবাই পাপের পথ
তুমি হবে আমার ধ্রুবতারা
হবো না আমরা আর পথ হারা
হবো না আমরা আর পথ হারা
লালা লা লা লা লা লা !!
এসেছি আমরা পথ হারা কয়টি
তোমার পাপী সন্তান
পারিনি রাখতে আমরা সকলে
তোমার কোনো সম্মান
আজ শুধু চোখ বেয়ে
দেখ অশ্রু ধরাধরে
ভুল ভেঙে এসেছি সবাই
আছে বিশ্বাস তোমারই উপরে !!
যতো পাপ করি প্রভু যীশু তুমি
ক্ষমা করে দেবে জানি
তোমার ক্ষমা আমাদের আজ
শুচি করে দেবে মানি
আজ আমায় শক্তি দাও
আজ আমায় ধৈর্য্য দাও
পাপের জীবন থেকে তুমি
আজ আমায় প্রভু মুক্তি দাও !!
Comments
Post a Comment