রক্ত ঝরে রক্ত ঝরে । Rokto Jhore Rokto Jhore
রক্ত ঝরে রক্ত ঝরে
রক্ত ঝরে রক্ত ঝরে
রক্ত ঝরে ।
পাপের পশরা শিরে নিয়ে ,
বিশ্বের গ্লানি সব বয়ে ,
কালভেরী গিরি পরে
পাপী চেয়ে দেখ ঐ
ক্রুশােপরে
রক্তঝরে
মেটাতে পাপের দেনা যত
বহিছে রুধির স্রোত
কাটার মুকুট শিরে ,
পাপী চেয়ে দেখ ঐ
ক্রুশােপরে
রক্তঝরে ।
বিশ্বাসেতে মুক্তি পাবে ,
মরণ ভয় আর না রবে
কেঁদে বল সবারে
পাপী চেয়ে দেখ ঐ
ক্রুশােপরে
রক্তঝরে ।
Comments
Post a Comment