শাস্তি তরঙ্গে সদা নাচে অন্তর । Santi Toronge Soda Nache Antor
শাস্তি তরঙ্গে সদা নাচে অন্তর ,
ঘরে ধর্ম আলােচনা বড়ই সুন্দর
( মিষ্ট লাগে নিরন্তর ) ।
১। ভাই বােন বসি যবে হই এক দল ,
আকাশের তারা সম দেখায় উজ্জ্বল ,
দূতগণ উকি মেরে লুকিয়ে লুকিয়ে হেরে
স্তব করি বলে ধন্য দায়ূদ কুমার
( মিষ্ট লাগে নিরন্তর ) ।
২। মােয়ালেতে চল যাই নয়মীর ঘরে ,
বৌ কি বলে ঐ শুন শাশুড়ীরে ,
“ তােমার ঈশ্বর যিনি , ঈশ্বর আমার তিনি ' ,
এ শিক্ষা পেয়েছে বৌ ঘরের ভিতর ।
( মিষ্ট লাগে নিরন্তর )
৩। শমূয়েলের ভাবে ঈশ্বর প্রীত হয়ে ,
আলাপ করেন নিজে কথা কয়ে ,
যােষেফের আজ্ঞামত , যীশু বাধ্য অবিরত ,
শিক্ষা পেলেন উভে এত ঘরের ভিতর ।
( মিষ্ট লাগে নিরন্তর ) ।
৪। যেখানে যে আছি এস ভাই ভগ্নিগণ ।
ধর্ম আলাপনে সুখী হই এখন ,
তীমথিয়ের মত হব , শাস্ত্র পাঠে রত রব ,
যীশু গুণ গান গাব , তুলিয়া সুস্বর ।
( মিষ্ট লাগে নিরন্তর ) ।

Comments
Post a Comment