সারা সৃষ্টির মালিক তুমি । Sara Srishtir Malik Tumi
সারা সৃষ্টির মালিক তুমি
সারা সৃষ্টির রক্ষক তুমি
আমার হৃদয়ের প্রনাম লহ তুমি
ধন্যবাদ হােক তােমারি
হা ...... হা ...... হাল্লেলুইয়া
১ / সারা সৃষ্টি চায় তােমারই সাহারা
সব সংকট থেকে উদ্বার করিও
তােমার হাতেই জীবন মােদেরই
নিজ পন্থায় তুমি তা চালিও
হা ...... হা ...... হাল্লেলুইয়া
২ / মােরা সবাই তােমারই সৃষ্টি
রহে যেন করুণা তা সদাই
মন প্রান সকল তােমারই অধিকার
শয়তান যেন তা না করে অসার
হা ...... হা ...... হাল্লেলুইয়া
৩ / আর নেইকো দূরে সেই কিনারা
মাের বিশ্বাসে দাও আরাে সাড়া
মােদের জীবনের ছােট এই তরীকে
ভবসাগরে দিও না তা হারাতে
হা ...... হা ...... হাল্লেলুইয়া

Comments
Post a Comment