সে বল শােণিতে , বল শােণিতে । Se Bol Sonite, Bol Sonite
১। পাপ বােঝা মুক্ত হও বাসনা কি ?
সে বল শােণিতে , বল শােণিতে
মন্দ পরে জয়ী হও ইচ্ছা কি ?
সে শােণিতে আশ্চর্য বল ।
২। ইচ্ছা কি গর্ব কি ক্রোধ মুক্ত হও ?
সে বল শােণিতে , বল শােণিতে ,
যাও কালভেরীতে ধৌত হইবারে
সেই শােণিতে আশ্চৰ্য্য বল ।
ধূয়া - আছে বল , বল , অদ্ভুত কাৰ্য্য বল
শােণিতে , শােণিতে ।
আছে বল , বল , অদ্ভুত কাৰ্য্য বল ,
হত মেষের শােণিতে বল ।
৩। ইচ্ছা কি তুষার হইতেও সাদা হও ?
সে বল শােণিতে , বল শােণিতে—
প্রাণদায়ী স্রোতে সব পাপের দাগ ধোও,
সে শােণিতে আশ্চৰ্য্য বল ।
৪। ইচ্ছা কি যীশুরই দাস হইতে চাও ?
সে বল শােণিতে , বল শােণিতে ,
ইচ্ছা কি দিন দিন তাহার গৌরব গাও ?
সেই শােণিতে আশ্চর্য্য বল ।

Comments
Post a Comment