সব সঁপেছি তােমার পায়ে আর কিছু মাের নাই । Sob Sopechi Tomar Paye Ar Kichu More Nai
সব সঁপেছি তােমার পায়ে আর কিছু মাের নাই
এবার শুধু অভয় পদের শরণটুকু চাই ।
ক্লান্ত আমার দিনের শেষে
সম্মুখে মাের দাঁড়াও এসে ,
জ্যোতির্ময়ের রূপে তােমার জীবন ফিরে পাই ।
যে পথ গেছে কালভেরীতে তােমার ক্রুশের তলে
যে পথ খুঁজে পাব বলাে কোন সাধনার বলে ।
অন্তরে বাহিরে আমার
দাও ঘুচিয়ে সকল আঁধার ,
নয়ন ভরে তােমায় দেখে ধন্য হয়ে যাই ।

Comments
Post a Comment