সবে আনন্দে , আনন্দে , মহানন্দে কর গান । Sobe Anonde Anonde Mohanonde Koro Gaan
( সুর : বল পবিত্র , পবিত্র )
সবে আনন্দে , আনন্দে , মহানন্দে কর গান ,
অন্তরে , অধরে ধর ঐক্যতান ;
সদা— যীশু নাম , মধুর নাম , হৃদে জপ অবিরাম
নির্ভয়ে পৌছিবে , সূখ - মােক্ষধাম ।
১ । গাও— আধ্যাত্মিক সংকীর্তন , গীত ও স্তোত্র সর্বক্ষণ
ঈশ্বরের উদ্দেশে কর স্তুতিবাদ ;
সদা— দয়ারই অধীনে , সরল অন্তঃকরণে
খ্রীষ্ট নামে পিতাকে কর ধন্যবাদ ।
২ । এস- পবিত্র আত্মাতে পরিপূর্ণ হও সবে ,
আত্মিক সংকীৰ্ত্তনে গীত ও স্তোত্র ধ্যান
আরও-- পরস্পর আলাপে আপন আপন হৃদয়ে
প্রভুরই উদ্দেশে কর বাদ্য , গান ।
৩ । এখন এস ভাই ভগ্নীগণ , হয়ে সবে ঐক্যমন ।
ঈশ্বরের উদ্দেশে হৃদে কর গান ,
সেই যীশু নাম , মােক্ষধাম , ওষ্ঠাধরে করি গান ,
মাহাত্ম্য স্বীকারে প্রতি যজ্ঞ দান ।
৪ । কল— ধন্যবাদ সবর্বক্ষণ , পিতা , পুত্র , সদাত্মন ,
গৌরব ও প্রশংসা যুগে যুগে তার ;
আরও যীশু জয় মৃত্যুঞ্জয় , প্রেমী পিতা , আত্মার জয়
সভক্তি অন্তরে করি নমস্কার ।

Comments
Post a Comment