সদা যীশু যীশু রব । Soda Jishu Jishu Rob
১। সদা যীশু যীশু রব , সদা ধন্য ও গৌরব
সদা গাও যীশুর স্তব , মিলি সকল কেরুব ,
ধূয়া— সবে প্রাণ খুলে যীশু ধন্য বল ,
সবে ক্রুশ তুলে , তার পশ্চাতে চল ( ২ )
২। যীশু যীশু যীশু নাম , চিন্তায় জপ অবিরাম ,
লিখ হৃদে অবিশ্রাম , পাবে ঐশিক পরাক্রম ।
৩। যীশু যীশু যীশু গুণ গাও সবে প্রতিক্ষণ
পাবে যীশুর মত মন , তার ন্যায় আচরণ ।
৪। যে চাহ প্রশস্ত মন , ওষ্ঠে নাহি কর গান
বল যা শিখান আত্মন , পিতা করবেন আলিঙ্গন ।

Comments
Post a Comment